ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) রোববার (১০ আগস্ট) সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। এতে ৪৪ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত করা হয়েছে, যা এবারকার হালনাগাদের অংশ।
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল, ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম কর্তন, এবং ভোটার স্থানান্তরের আবেদনও এই সময়ের মধ্যে করা যাবে।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
আপত্তি বা সংশোধনের চূড়ান্ত সময়সীমা ২৯ আগস্ট ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি