৫ মে ২০২৬

ভক্তদের নাচাতে নতুন উদ্যমে আসছে মিলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভক্তদের নাচাতে নতুন উদ্যমে আসছে মিলা

বিনোদন ডেস্ক: চলতি বছরের মাঝামাঝি সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় পপ গায়িকা মিলা। মামলার বিষয়টি এখনো চলমান। তবে এবার নতুন ঘোষণা দিলেন এ গায়িকা। আর সেটা হচ্ছে, অবশেষে ফিরছেন তিনি। আর তা পাকাপাকিভাবে। ঘটনাটি ঘটতে চলেছে খুব শিগগিরই। এরইমধ্যে নতুন গানও করেছেন কিছু।

মিলা বলেন, অনেক সময় গেছে। আমি আমার শ্রোতা-ভক্তদের জন্যই আজকের মিলা হয়েছি। তারা অনেক অপেক্ষা করেছেন আমার গানের জন্য। আমি বিভিন্ন কারণে নতুন গান প্রকাশ করতে পারিনি। মধ্যে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এটা আপনারা সবাই জানেন। আমি মানসিকভাবেও আপসেট ছিলাম। তবে ভেঙে পড়িনি। যুদ্ধ চালিয়ে গেছি। এবার আমি অনেক বেশি সিরিয়াস গান নিয়ে। শ্রোতাদের আর বঞ্চিত করতে চাই না। নতুন গান খুব শিগগিরই উপহার দেবো।

পপ তারকামিলা আরও বলেন, আমি নতুন উদ্যমে ফিরতে চাই। আমার বেশ কিছু গান করা হয়েছে। আরো কিছু কাজ আমি করছি স্টুডিওতে। সেগুলো থেকে বেছে বেছে কয়েকটি গান প্রকাশ করবো বলে ঠিক করেছি। তবে অবশ্যই ভিডিও আকারেই গান প্রকাশ করতে চাই। তাই একটি একটি করে প্রকাশ করবো নির্দিষ্ট সময় পর পর। এরইমধ্যে আমি ভিডিও নিয়ে কথা বলেছি। খুব তাড়াতাড়ি ভিডিওর শুটিং করে ফেলতে চাই। আর এরপরই গান প্রকাশ করবো। হতে পারে সেটা অক্টোবরেই। তবে আমি এখন থেকে গান প্রকাশ করে আর বিরতি নিতে চাই না। পর পর গান প্রকাশ করতে চাই। সেই লক্ষ্য নিয়েই এখন কাজ করছি। আশা করছি ভক্তরা আমার সঙ্গে থাকবেন।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বাজারে নতুন গান নেই জনপ্রিয় পপ তারকা মিলা ইসলামের। এ সময়ের মধ্যে বিয়ে, ডিভোর্স ও মামলা-পাল্টা মামলার ঘটনা ঘটেছে তার সাবেক স্বামী পারভেজ সানজারির সঙ্গে। যে কারণে মিউজিক থেকে দূরে ছিলেন এতোদিন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি