৪ মে ২০২৬

ভক্তদের দেওয়া নাম গ্রহণ করলেন বিজয়-রাশমিকা, জানালেন সুখবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম
ভক্তদের দেওয়া নাম গ্রহণ করলেন বিজয়-রাশমিকা, জানালেন সুখবর

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডা।

বাংলাপ্রেস ডেস্ক:   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী  রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে আর কোনো লুকোচুরি নয়। এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন তারা। 

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করে বিজয় ও রাশমিকা তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে— তারা তাদের এই মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন।

সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—'আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।'

এর আগে গত বছর ৩ অক্টোবর হায়দরাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এ প্রেমিক যুগল। এরপর থেকেই তাদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চার হাত এক হচ্ছে দুজনের। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশমিকা। রাজস্থানের উদয়পুরে একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে তাদের বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা। 

কয়েক দিন আগেই বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়েছিলেন রাশমিকা মান্দানা। তখন তাকে ২৬ ফেব্রুয়ারির বিয়ের জন্য অভিনন্দন জানানো হয়, কিন্তু তিনি তা অস্বীকার না করে লাজুক হেসে মাথা নেড়েছিলেন। এর আগে বারবার বিয়ের প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন—এই গুঞ্জন তো গত চার বছর ধরে চলছে। মানুষ একই জিনিসের জন্য অপেক্ষা করছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি