৫ মে ২০২৬

ভিসার পর এবার ভারতে প্রবেশ সাময়িক স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভিসার পর এবার ভারতে প্রবেশ সাময়িক স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় ভিসা বন্ধের পর শুক্রবার দেশের সব স্থলবন্দরে ভিড় দেখা গেছে। কভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার পাসপোর্টধারীরা। তবে এ সময় ভারতে অবস্থানরত বাংলাদেশিরা ফিরতে পারবেন।

কভিড-১৯ এর বিস্তার রোধে দেশের স্থল বন্দরে রয়েছে বাড়তি সতর্কতা ব্যবস্থা। আর যাতায়াতকারীদের জন্য থাকছে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। কভিড-১৯ এর সংক্রমণ রোধে বুধবার নতুন করে ভিসা দেয়া বন্ধের ঘোষণা দেয় ভারত। কিন্তু বিশেষ কারণে কেউ ভিসা পেলে ওই ব্যক্তি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। আর যাতায়াত করতে পারবেন কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার পাসপোর্টধারী। ১৩ই মার্চ থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবে না ভিসাধারীরা। তবে যেসব বাংলাদেশি ভারতে অবস্থান করছেন তারা যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারবেন।

ওদিকে ভিসা বন্ধের ঘোষণার পর থেকেই এরই মধ্যে সিলেটের তামাবিল শুল্ক স্টেশন, শেওলা, জকিগঞ্জ শুল্ক স্টেশন, সাতক্ষীরা এবং বেনাপোল চেকপোস্টে ভারতগামীদের ভিড় বেড়েছে। তবে করোনা আতঙ্কে হিলি, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়সহ অন্য স্থলবন্দরে চলাচল কমেছে আগে থেকেই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি