৪ মে ২০২৬

ভিন্নরূপে পর্দায় আঁখি আলমগীর!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভিন্নরূপে পর্দায় আঁখি আলমগীর!

বিনোদন ডেস্ক: এজনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গানের দুনিয়ায় অবাধ বিচরণ তার। দেশ ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিতে ভোলেন না এই শিল্পী। আর নতুন গান মানেই নতুন রূপে ভিডিওতে হাজির আঁখি।

তবে অতীতের সব রূপকে পেছনে ফেলে এবার সম্পূর্ণ নতুন লুকে হাজির হচ্ছেন এই শিল্পী। থাকছে তার দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি চমক। তার নতুন গান ‘ল্যায়লা’তে নতুন রূপে হাজির হচ্ছেন এই তারকা। প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী।

ভিডিও নির্মাণে কলকাতার টিভিওয়ালা মিডিয়া। ভিডিওটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নাচে গানে ভরপুর ‘ল্যায়লা’তে আঁখি আলমগীর যেন ফিরে গিয়েছেন তার সেই ষোড়শীতে। নিজে নেচেছেন, নাচিয়েছেন কলকাতার একটি ড্যান্সগ্রুপকেও।অনেকদিন পর আমি আমার নিজের একক গান ছাড়ছি। দীর্ঘ একটা বিরতি দিয়েছি বলেই অনেক প্ল্যান আর আয়োজন করে এই ভিডিওটি তৈরি করেছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে। তাই এই গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। আমি সেটাই করেছি। ‘ল্যায়লা’ সম্পর্কে এমনটাই জানালেন আঁখি আলমগীর।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ল্যায়লা’।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি