১১ মে ২০২৬

ভিন্ন নামে দেশে কোন কোটা ফিরিয়ে আনা হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভিন্ন নামে দেশে কোন কোটা ফিরিয়ে আনা হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা গণঅধিকার পরিষদের আরাপপুর এলাকার আঞ্চলিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, যে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্র-জনতার এতবড় আত্মত্যাগ, সেই কোটা ব্যবস্থা আবারও চালু করা হলে কঠোর ভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন শহীদ এবং আহতদের সুচিকিৎসা ও পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের কোটা নামক সুবিধা দেওয়ার চেষ্টা করা মানে সুস্পষ্টও রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা, ঠিক যেমনি ভাবে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ-সুবিধা দিয়ে দলে টানতেন ফ্যাসীবাদী আওয়ামীলীগ। অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব ছিলো পুরো জাতির ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠন করা। কিন্তু সেটা না করে এভাবে কোটাব্যবস্থা চালুর মাধ্যমে জাতিকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা লাভের সুযোগ করা দুঃখজনক। কোটার এমন সিদ্ধান্তে শহীদদের প্রকৃত চেতনাকে ভূলণ্ঠিত করে ছাত্র- জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ও স্পিরিটকে ভুল পথে প্রভাবিত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মামনুন রহমান, সিনিয়র সহ-সভাপতি সজিব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক রাব্বি শাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ খান অন্তর। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি