৪ মে ২০২৬

ভেঙ্গে গেলো মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাসের সংসার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভেঙ্গে গেলো মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাসের সংসার

বিনোদন ডেস্ক: মাত্র আট মাস আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস ও অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ। শুরুতে তাদের বেশ সুখী সুখী দেখা গিয়েছে। কিন্তু বিয়ের বছর ঘোরার আগে ভেঙে গেল এই দম্পতির সংসার। তাদের সংসার ভাঙার খবর গেলো ১২ আগস্ট ‘পিপল’ ম্যাগাজিন প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়, তাদের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ‘দ্য লাস্ট সং’ ছবির শুটিং সেটে পরিচয় হয়েছিল মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থের। এরপর তাদের প্রেম। সেই সূত্র ধরে তারা বিয়ে করেছিলেন গেলো বছরের ২৩শে ডিসেম্বর। জানা গেছে, বিয়ের পর ২৭শে ডিসেম্বর বিয়ের একটি ছবি টুইটারে পোস্ট করে মাইলি সাইরাস। আর তাতে তিনি লিখেছিলেন ‘১০ বছর পরে।’ সেই পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে দেখা যায়, মাইলি সাইরাস আর লিয়াম হেমসওয়ার্থ একে অপরকে আলিঙ্গন করে আছেন।

জানা গেছে, গেলো বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘরবাড়ি হারান মাইলি সাইরাস। এ কারণে টেনেসি অঙ্গরাজ্যে তার ফ্রাঙ্কলিনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এই দুই তারকার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। উল্লেখ্য, বিয়ের আগে এই দুই তারকা টানা এক দশক প্রেম করেন। কিন্তু সংসার জীবন টা তারা লম্বা করতে পারলেন না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি