৫ মে ২০২৬

ভেঙেই গেলো অপূর্ব-নাজিয়ার সংসার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভেঙেই গেলো অপূর্ব-নাজিয়ার সংসার

বাংলাপ্রেস ডেস্ক: করোনাকালে সবকিছু যখন স্থবির হয়ে আছে, লকডাউন চলছে চারদিকে তখন কিনা ভেঙে গেলো ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর সংসার। অপূর্বর কাছ থেকে এ বিষয়ে কিছু জানা না গেলেও জানালেন তার সদ্য সাবেক স্ত্রী নাজিয়া। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’

বেশ মাস ধরেই নাকি টানাপোড়েন চলছিল অপূর্ব-নাজিয়ার সংসারে। তারা নাকি আলাদা থাকছিলেন। অনেকেই বলাবলি করছিলেন, তাদের সুর কেটে গেলো বলে। রোববার বিকেলে নাজিয়ার পোস্ট থেকে সেটি নিশ্চিত হয়ে গেলো। এমনকি নিজের প্রোফাইলে ‘ডিভোর্সড’ শব্দটিও যুক্ত করে নিয়েছেন নাজিয়া।

এ বিষয়ে জানতে অপূর্বকে পাওয়া যায়নি। নাজিয়া বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমে বলেন, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই থাকুক। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব সবাইকে।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি