৮ মে ২০২৬

ভেনেজুয়েলায় অপ্রিয় শাসন ব্যবস্থা চলছে: লুলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভেনেজুয়েলায় অপ্রিয় শাসন ব্যবস্থা চলছে: লুলা
বাংলাপ্রেস ডেস্ক: ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট ঘনীভূত। এই সময়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনকে ‘অপ্রিয় এবং স্বৈরাচারী’ বলে উল্লেখ করেছেন। শুক্রবার সকালে রেডিও গাউচাকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা ভেনেজুয়েলার বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ভেনেজুয়েলা এখন ‘একটি খুবই অপ্রিয় শাসন ব্যবস্থার অধীনে রয়েছে’। তবে তিনি এটিকে সম্পূর্ণ স্বৈরাচারী সরকার হিসেবে মনে করেন না। লুলা উল্লেখ করেন, মাদুরো তৃতীয় মেয়াদে নির্বাচনে জয়লাভের দাবি করলেও এখনও কোনো প্রমাণ দেননি। অন্যদিকে, তার প্রতিপক্ষ এডমুন্ডো গনজালেজ নির্বাচনের ফলাফল প্রকাশ করে দাবি করেছেন, তিনিই প্রকৃত বিজয়ী। লুলা ভেনেজুয়েলার সরকারকে ভোটের ফলাফলের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন, যাতে সত্যিকার বিজয়ী নির্ধারণ করা যায়। লুলার এই মন্তব্যগুলো মাদুরোকে বিরক্ত করতে পারে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি