৪ মে ২০২৬

ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

বাংলাপ্রেস ডেস্ক:   কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৈঠকে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের পাশাপাশি অর্থ ও জ্বালানি নিয়ে আলোচনা করা হবে।

বৈঠকের ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ঘোষণা দিয়েছেন রদ্রিগেজ নিজেই। 

পোস্টে তিনি বলেন, ‘আমরা আমাদের জনগণের মঙ্গলার্থে বোঝাপড়া ও পারস্পরিক সুবিধার ওপর ভিত্তি করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই।’

কলম্বিয়ার উত্তরের সীমান্ত এলাকা লা গুয়াজিরাতে পেট্রো জানান, তিনি রদরিগেজকে কুকুটা নামে সীমান্ত শহরে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে তারা জ্বালান সহযোগিতা ও অবকাঠামো সম্পর্কিত প্রকল্প নিয়ে আলাপ করবেন। 

তবে বৈঠক কবে ও কখন হবে তা এখনো জানানো হয়নি। 

কলম্বিয় ও ভেনেজুয়েলার সীমান্ত প্রায় ২,২০০ কিলোমিটার (১,৩৭০ মাইল) দীর্ঘ এবং দুই দেশের সম্পর্ক প্রায়শই নাজুক হলেও সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, বিশেষ করে ভেনেজুয়েলা থেকে প্রায় ৩০ লাখ অভিবাসী ও শরণার্থী কলম্বিয়ায় আশ্রয় নেওয়ার প্রেক্ষিতে দুদেশের সম্পর্কের অবনতি হয়। খবর আল জাজিরার।  

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি