৫ মে ২০২৬

ভবন ধসের কবলে নিশো-মেহজাবিন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভবন ধসের কবলে নিশো-মেহজাবিন!

বাংলাপ্রেস ডেস্ক: ভবন ধসে একটি দম্পতির করুণ পরিণতি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শিফট’। এতে মতি চরিত্রে আফরান নিশো ও মায়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আফরান নিশোর গল্প ভাবনায় এটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।

সম্প্রতি নাটকটির দুইটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে তা আলোচনায় আসে। ভবন ধসে চাপায় রক্তাক্ত নিশো-মেহজাবীনের পোস্টার দুটি সবাইকে চমকে দিয়েছে।

নাটকটি প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, জীবনের অন্তিম মুহূর্তে ভালোবাসার মানুষের প্রতি মানুষের অনুভূতি কেমন থাকে তা নাটকটি দেখলে বোঝা যাবে। আমি সীমাবদ্ধতার মধ্যেও চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। নাটকের বাজেটে এই ধরনের কাজ করা কঠিন। আমি কৃতজ্ঞ আমার শিল্পী, প্রযোজক ফয়সাল ও নাটকটির পুরো টিমের প্রতি।

স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘শিফট’ প্রযোজনা করেছেন ফয়সাল আজাদ। এর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশনে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি