৪ মে ২০২৬

ভবিষ্যতে ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই : আকবর আলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভবিষ্যতে ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই : আকবর আলী

বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী বলেন, ভবিষ্যতে ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।

রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালে জয়ের পর ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের জয়ের নায়ক অধিনায়ক আকবর আলী বলেন, হঠাৎ অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর আমাদের প্রয়োজন ছিল জাস্ট একটা জুটির। তাই পরিকল্পনা ছিল আমাদের একটা জুটি গড়ার। আমি আমার পার্টনারদের এ বিষয়টাই বলেছি। আমরা শুধু স্বাভাবিক খেলাটা খেলেছি।

তিনি আরও বলেন, আমাদের কোচিং স্টাফ অনেক কষ্ট করেছে। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচরা আমাদের খুবই উৎসাহ দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার টার্গেট বছর দেড়েকের মধ্যে আরও ভালো কিছু করার। আমি ভবিষ্যত ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।

শেষ দিকে ধারাভাষ্যকারের অনুমতি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় বক্তব্য দেন। বাংলাদেশের অগণিত দর্শকদের উদ্দেশে বাংলায় আকবর আলী বলেন, আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি