৫ মে ২০২৬

ভাইয়ের সঙ্গে ‘অশ্লীল’ ছবি, আক্রমণ সারাকে!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভাইয়ের সঙ্গে ‘অশ্লীল’ ছবি, আক্রমণ সারাকে!

বাংলাপ্রেস ডেস্ক: ১৯ বছরে পড়লেন ইব্রাহিম খান। ইব্রাহিমের জন্মদিনে ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করেন সারা আলি খান। মলদ্বীপে গিয়ে সারা এবং ইব্রাহিমের পুরনো ছবিই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইয়ের জন্মদিনে কাছে নেই সারা আলি খান। ভাইকে মিস করে তাই মলদ্বীপের পুরনো ছবি শেয়ার করেন সাইফ-কন্যা। যে ছবিতে রংবেরংয়ের বিকিনিতে দেখা যায় সারাকে।

সাইফ-কন্যার ওই ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে যায় জোর শোরগোল। ভাইয়ের সঙ্গে সারাকে বিকিনিতে পরতে দেখে কেউ তাকে লাজলজ্জাহীন মহিলা বলে কটাক্ষ করতে শুরু করেন। আবার কেউ বলতে শুরু করেন, লজ্জা কি বিক্রি করে দিয়েছেন সারা?

আবার কেউ প্রশ্ন তুলতে শুরু করেন, ভাইয়ের সঙ্গে কেউ এমন ছবি পোস্ট করে? কেউ আবার সারার ধর্ম নিয়েও তুলতে শুরু করেন প্রশ্ন। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করছেন সারা। এই মহিলার ডুবে মরে যাওয়া উচিত বলেও কেউ কেউ জোর আক্রমণ করতে শুরু করেন কেদারনাথ অভিনেত্রীকে।

যদিও শত সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সারা আলি খান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি