৮ মে ২০২৬

ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
নোয়াখালী প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আশ্রিত গরীব-দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এ ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগীতায় রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তৈল বিতরণ করা হয়। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ৯ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ডইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ.কে.এম ফসিহুর রহমান প্রমূখ। মাহে রমজানে ভাসানচরের গরিব ও দুস্থ রোহিঙ্গারা ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি