৭ মে ২০২৬

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

বাংলাপ্রেস ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা ৪০ জন মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাকে চট্টগ্রাম নগরীর ইপিজেড থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সাংবাদিক দের বলেন, সকালে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে রোহিঙ্গারা ভাসানচর থেকে সাগরপথে এসে ইপিজেড এলাকার আকমল আলী ঘাটে ওঠে। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ খবর দেয় তারা। পরে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমিত সুযোগ-সংকটপূর্ণ জীবন এবং কাজের সুযোগ না থাকায় তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। পরে আইনানুগ প্রক্রিয়ায় বিকেলে তাদের কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে সেনা নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের একটি অংশ দালালচক্রের মাধ্যমে ভাসানচর বা কক্সবাজার ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করে আসছে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি