ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে দিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এই দুঃসময়ে সুষমা স্বরাজের পরিবারের পাশে থাকতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন দলের শীর্ষ নেতা হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুষমা স্বরাজ। যে কারণে এ বছর লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি। তবে বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় আগের মতোই সক্রিয় ছিলেন তিনি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি