৫ মে ২০২৬

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই

বিদেশ ডেস্ক: ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই। শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

এরআগে তিনি গত ৯ অগাস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। শুক্রবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, জেটলির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

এছাড়া গত মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অরুণ জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত মে মাসেও এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় জেটলির। সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থমন্ত্রীর দায়িত্ব নেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি। তাঁর পরিবর্তে বাজেট পেশ করেন পীযূষ গোয়েল। শারীরিক অসুস্থতার জেরেই এবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। মন্ত্রীত্ব থেকেই অব্যাহতি নেন তিনি। প্রথম মোদী সরকারে জিএসটি ও নোট বাতিলের মতো সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে তৎকালীন অর্থমন্ত্রী থাকাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেটলি।

১৯৫২ সালের ডিসেম্বরে দিল্লিতে জন্ম অরুণ জেটলির। দিল্লির সেন্ট জেভিয়ার্স থেকে স্কুলের পাঠক্রণ নেন জেটলি। এরপর শ্রী রাম কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি