ভারতের পর্যটন ভিসা চালু নিয়ে যে তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের পর্যটক ভিসা এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। রোববার (২০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেয়া হচ্ছে। কারণ আমাদের জনবল কম। সেজন্য ভিসার বিষয়টি স্বাভাবিক করা যাচ্ছে না। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি শুরু করা সম্ভব হবে। তবে এখন জরুরি মেডিকেল ও স্টুডেন্টদের ভিসা দেয়া হচ্ছে। বিশেষ করে যারা ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন করছেন তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।
তিনি বলেন, আমরা চাই না এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক। সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেয়া হচ্ছে। এছাড়া ফরেন অফিস কনসালটেশন (এফওসি) নিয়েও আলোচনা হচ্ছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি