ভারতের পাঞ্জাবে ভেজাল মদ পান করে ১৪ জন নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এনডিটিভি ও ইউরো নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অমৃতসর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের পাঁচটি গ্রামে এই ভেজাল মদ বিক্রি করা হয়েছিল।
ইতোমধ্যে, পুলিশ সাতজনকে আটক করেছে, যাদের বিরুদ্ধে এই বিষাক্ত মদ সরবরাহের অভিযোগ রয়েছে। পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মনিন্দর সিং এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পর পুলিশ এলাকায় ভেজাল মদের চোরাকারবারি নেটওয়ার্ক ধ্বংস করতে কঠোর অভিযান শুরু করেছে।
অমৃতসরের একজন প্রশাসনিক কর্মকর্তা সাক্ষি সাওনি জানিয়েছেন, দূষিত মদ পানকারীদের চিকিৎসার জন্য গ্রামগুলোতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং আরও প্রাণহানি রোধে কাজ করছে।
উল্লেখ্য, ভারতে, বিশেষত গ্রামীণ এলাকায়, সস্তায় মদ কিনতে গিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত দূষিত মদ পান করে মৃত্যুর ঘটনা ক্রমাগত বাড়ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি