৮ মে ২০২৬

ভারতের জনগণ ‘টানা তৃতীয়বারের মতো ‘বিশ্বাস’ রেখেছে: মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতের জনগণ ‘টানা তৃতীয়বারের মতো ‘বিশ্বাস’ রেখেছে: মোদি
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে অনেক পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল (ভারতীয় জনতা পার্টি) বিজেপি। তার দল এবার সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে প্রকাশিত ফলে জানা গেছে। এ ব্যাপারে মোদি বলেছেন, ভারতের জনগণ ‘টানা তৃতীয়বারের মতো’ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ওপর ‘বিশ্বাস’ রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ‘এটি ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক কীর্তি। ’ নয়াদিল্লিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্খা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, ক্ষমতাসীন ভারতীয় জনতা তথা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১১২টি আসন জিতেছে। এগিয়ে রয়েছে আরও ১৭৩টি আসনে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি