ভারতের এনআরসি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,স্বাধীনতার ৫০ বছরের দ্বারপ্রান্তে এসে দেশ এখন গণতন্ত্রহীন। বাঙালি জাতির সব অর্জন শেষ করে দিয়েছে সরকার। এদিকে, ভারতের নাগরিকপঞ্জি সংশোধনী বিলকে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকিস্বরূপ হিসেবে দেখছেন মির্জা ফখরুল।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এসময় তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকবাহিনীর কাছ থেকে দেশকে মুক্ত করা হয়েছিল, স্বাধীনতার এতো বছর পরও তার বাস্তবায়ন হয়নি। এসময় তিনি কথা বলেন ভারতের নাগরিকপঞ্জি সংশোধনী বিল নিয়েও।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি