৫ মে ২০২৬

ভারতের বিপক্ষে প্রথম হার, ব্যাটসম্যানদের দুষছেন অধিনায়ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতের বিপক্ষে প্রথম হার, ব্যাটসম্যানদের দুষছেন অধিনায়ক
বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হেরে গেল বাংলাদেশ। ১৪৬ রানের টার্গেট তাড়ায় ৮ উইকেটে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি হেরে যায় ম্যাচে ৪৪ রানে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে দলের হারের জন্য ব্যাটসম্যানদের দুষছেন অধিনায়ক নিগার। তিনি বলেন, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করছেন, পাওয়ার প্লেতে আপনাকে রান করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে রান করতে পারেনি। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ১৫০ পেরোবে। তবে (আমাদের) বোলাররা শেষের পাঁচ ওভার দারুণ বোলিং করেছে। আমার মতে, আমাদের এখানে থেকে এটা ইতিবাচক দিক হিসেবে নিতে হবে পরের ম্যাচের জন্য।’ বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি