৫ মে ২০২৬

ভারতীয় ভিসা চালু নিয়ে সুসংবাদ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
ভারতীয় ভিসা চালু নিয়ে সুসংবাদ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাপ্রেস ডেস্ক:  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা শিগগিরই চালু হবে। শুক্রবার বিকালে ফরিদপুরের সালথায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকেরা যাতে ভারতে যেতে পারেন, সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর প্রমুখ।

এর আগে গত শুক্রবার উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় পাঁচটি পরিবারকে ঢেউটিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করেন তিনি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি