ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রুহিয়ায় মানববন্ধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন ও প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ রুহিয়া থানা শাখার উদ্যোগ রুহিয়া চৌরাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব সুফি আব্দুল গনির সভাপতিত্বে বক্তব্য দেন, রুহিয়া ছালেহিয়া - মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মুকসেত, আটোয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ খাদেমুল ইসলাম,মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মহিউল ইসলাম, আলিমউদ্দীন ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্যে দেন।
এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার’র কাছে আহ্বান জানাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় বক্তারা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি