৫ মে ২০২৬

ভারতে করোনা ভাইরাস শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতে করোনা ভাইরাস শনাক্ত

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উহান থেকেই ভাইরাসটি প্রথমে চীনের বিভিন্ন অঞ্চল এবং পরবর্তীতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। খবর আনন্দবাজার পত্রিকা’র।

২০১৯ সালের শেষ দিকে করোনা ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭১ জন। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১৯ জায়গায় অন্তত ৯১ জনের দেহে নভেল করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কেরালায় চীনের উহান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঐ রোগীকে হাসপাতালে পৃথক অবস্থায় রাখা হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি