৫ মে ২০২৬

ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ২০

বিদেশ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শহর থেকে এই কারখানার দূরত্ব বেশি হওয়ায় অনেক শ্রমিক তাদের পরিবার নিয়ে এখানেই বসবাস করেন। সে কারণে আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যারা কারখানার ভেতরেই থাকে বেশিরভাগ সময়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার সকালে ৯টা ৪৫ মিনিটের দিকে মহারাষ্ট্রের ধুলে-এর কাছে শিরপুরের একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কারখানার ভেতরে ৭০ জন কর্মী আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের দল। প্রাথমিক খবর অনুযায়ী, শিরপুরে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কম্পাউন্ডের ভেতরেই ছিল রাসায়নিকের কারখানাটি। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশেপাশের সব গ্রামও কেঁপে ওঠে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরই কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। কর্তৃপক্ষের আশঙ্কা, এই ধোঁয়া বিষাক্ত প্রমাণিত হতে পারে এবং স্থানীয় বাসিন্দাদের জন্যে খুবই ক্ষতিকারক হতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি