৪ মে ২০২৬

‘ভারতে হাসিনা থাকতে পারলে মোস্তাফিজ নিয়ে সমস্যা কেন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ পিএম
‘ভারতে হাসিনা থাকতে পারলে মোস্তাফিজ নিয়ে সমস্যা কেন’

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই ঘটনার পরই বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। কিন্তু এই ঘটনার পর বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে চায় না। আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এ ব্যাপারে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে লিখেছেন, ‘বিসিসিআইয়ের নির্দেশে ২০২৬ সালের আইপিএলের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবাক বিষয় হচ্ছে ভারত শেখ হাসিনাকে জায়গা দিতে পারে কিন্তু মোস্তাফিজকে আইপিএল খেলতে দিতে পারে না।’

তিনি আরও লিখেছেন, ‘ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে বাংলাদেশ। কারণ, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত আছেন।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি