ভারতে বাস দুর্ঘটনায় ২৯জন নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদেশ ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৯জন প্রাণ হারায়। সোমবার উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
উত্তর প্রদেশে আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে সোমবার খুব ভোরে ওই দুর্ঘটনা ঘটে। এক সরকারি কর্মকর্তা বলেছেন অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন যখন বাসটি উল্টে যায় এবং রাস্তার ধারে নালায় পড়ে যায়।
বাসটি লক্ষ্ণৌ থেকে নতুন দিল্লি যাচ্ছিল। কর্মকর্তারা বলেন ১৮জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি