৬ মে ২০২৬

ভারতে আ.লীগ নেতাদের আশ্রয় ইস্যুতে মোদি সরকারকে শাসালেন মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভারতে আ.লীগ নেতাদের আশ্রয় ইস্যুতে মোদি সরকারকে শাসালেন মমতা
  নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপিরা মোদি সরকারের মদদেই কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত দিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে শাসিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম উল্লেখ না করে মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা দিয়েছি? দিইনি। তার কারণ রাজনৈতিক বিষয় আছে।’ বৃহস্পতিবার (১৭ জুলাই) কলকাতার নিউটাউনে এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন মমতা । দেশটির কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন রেখে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ বিপদে পড়লে বা ভারত সরকারের কোনো পরিকল্পনা থাকলে আমরা তো কোনো আপত্তি করিনি। তাহলে বাংলায় কথা বললেই কেন 'বাংলাদেশি' তকমা দেওয়া হয়? বাংলাদেশিদের নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যদি তাদের নিয়ে এত সমস্যা, তাহলে ভারত সরকার কিছু বাংলাদেশিকে অতিথি হিসেবে রাখছে কেন? পশ্চিমবঙ্গ সরকার তো এতে আপত্তি করেনি। তিনি আরও যোগ করেন, ভারতের যেকোনো নাগরিক দেশের যেকোনো প্রান্তে যেতে পারবেন। কিন্তু বাংলাভাষীদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে চিহ্নিত করা হচ্ছে, যা অপ্রত্যাশিত। ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির প্রসঙ্গ টেনে মমতা বলেন, ওই সময়ে আসা উদ্বাস্তুরা সবাই ভারতের নাগরিক। তারা বাংলাদেশি নন। তিনি স্মরণ করিয়ে দেন, পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা দেশভাগের আগে বা ১৯৭১-এ এসেছেন। তাদের বাংলার প্রতি টান থাকলেও তারা ভারতীয়। ওপার বাংলার সঙ্গে সম্পর্ক থাকাটা দোষের নয়, কিন্তু তাদের ভারতীয় পরিচয় অস্বীকার করা যায় না। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি