ভারতে ১৮ বাংলাদেশী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। একইসঙ্গে তাদের আশ্রয় দেয়ার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। জানা গেছে পুলিশের কাছে খবর আসে, হাঁসখালী থানার বড় চুপরিয়া এলাকায় অনেক বাংলাদেশি লুকিয়ে আছেন। পরে অভিযানে নেমে পুলিশ ১৮ জন বাংলাদেশিকে খুঁজে পায় পুলিশ। এদের মধ্যে ১০ জনই নারী।
বৃহস্পতিবারই গ্রেপ্তারকৃত ১৮ বাংলাদেশি ও সাত ভারতীয়কে রানাঘাট মহকুমা আদালতে উঠানো হয়। পরে আদালত তিনজনকে পুলিশ রিমান্ড ও বাকিদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বাংলাদেশি নারী জানান, তারা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। তবে কাজে যাওয়ার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে ভালো চাকরির খোঁজে সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিলেন। আরও কোনো বাংলাদেশি এভাবে ভারতে লুকিয়ে আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি