ভারত থেকে পদ্মায় ভেসে আসা দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুইটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) স্থানীয়দের মাধ্যমে বিজিবির মাসুদপুর বিওপি টহল দল মরদেহগুলো উদ্ধার করে।
যা কিছু করেছি, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই করেছি: বাণিজ্য উপদেষ্টা
নিহতরা হলেন- সেরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মৃত মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহ দুটি থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে গরু আনার জন্য ভারতে যান একটি চোরাকারবারি চক্র। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। শনিবার নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহ শনাক্ত করা হয়। তবে দুজনেরই পুরো শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো। আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে জানায় তারা।
স্থানীয়দের দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যাকাণ্ডের পদ্ধতিতে পরিবর্তন এনে মৃত্যু নিশ্চিত করে মরদেহগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছে, যেন প্রমাণ মুছে ফেলা যায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি