৯ মে ২০২৬

ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম
বাংলাপ্রেস ডেস্ক: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৪০টি ডিম আমদানি করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ডিমবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই খালাস হয় বন্দর থেকে। দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি মিলেছিল। প্রথম চালানে ২০১৩ সালের ৫ নভেম্বর আমদানি হয়েছিল ৬১ হাজার ৮৫০টি ডিম। এবার দ্বিতীয় চালানে ডিম আমদানি হয় ২ লাখ ৩১ হাজার ৪০টি। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল লতিফ বলেন, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের জন্য আরও বেশি ডিম আমদানি দরকার। মাঝে আমদানি বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ স্বল্পমূল্যে ডিম কিনতে পারবে বলে মন্তব্য করেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি