৫ মে ২০২৬

ভারত সফরে আসছেন চিনফিং, চেন্নাইয়ে মোদীর সঙ্গে বৈঠক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারত সফরে আসছেন চিনফিং, চেন্নাইয়ে মোদীর সঙ্গে  বৈঠক

বাংলাপ্রেস ডেস্ক : দু’দিনের বেসরকারি ভারত সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেসরকারি বৈঠক (ইনফরমাল সামিট) হবে বলে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বেসরকারি সফর বলে চিনফিংয়ের সফরসঙ্গী থাকবেন সেখানকার কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্যরাও।

এই নিয়ে দ্বিতীয় বার বেসরকারি বৈঠকে মিলিত হচ্ছেন দুই রাষ্ট্রপ্রধান। এর আগে ২০১৮ সালে চিনের ইউহানে মোদী-শিনফিংয়ের একই রকম বৈঠক হয়েছিল। বেসরকারি সফর বলে কোনও চুক্তি বা মৌ স্বাক্ষর হবে না। যৌথ কোনও বিবৃতি বা সাংবাদিক বৈঠক হওয়ার সম্ভাবনাও খুবই কম। তবে দ্বিপাক্ষিক, এশিয়ার আঞ্চলিক এবং বিশ্বের নানা বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হবে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

অন্য দিকে চিনফিংয়ের সফরের বিষয়ে জানিয়ে ভারতে চিনের রাষ্ট্রদূত সান ওয়েডং বলেছেন, ‘‘১১ ও ১২ অক্টোবর চিনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চেন্নাইয়ে বৈঠক করবেন। আশা করি দু’জনের বন্ধুত্ব ও কৌশলগত আলোচনা ভারত-চিন সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে।”

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের মালাপ্পুরমে দু’জনের এই বৈঠক হবে। প্রতিনিধি স্তরের পাশাপাশি একান্তে কথা বলবেন মোদী-চিনফিং। দু’দেশের মধ্যে যে সব বিষয়ে মতবিরোধ ও দ্বন্দ্ব রয়েছে, সেগুলি মেটানোর চেষ্টা করা হবে। নির্দিষ্ট কোনও অ্যাজেন্ডা না থাকলেও উঠতে পারে সন্ত্রাসবাদ, সন্ত্রাসে অর্থ জোগান ও মদত দেওয়ার মতো বিষয়।

এই পরিস্থিতিতেই ভারত সফরে আসছেন চিনফিং। সূত্রের খবর, বেজিংয়ের এই ইসলামাবাদ-প্রীতি কমাতে চেষ্টার কসুর করবেন না মোদী। মালাপ্পুরম বৈঠকে ইন্দো-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর চেষ্টা চলবে। ভারত-চিন সীমান্তে শান্তি ও সুস্থ পরিবেশ বজায় রাখার পক্ষেও কথা হওয়ার সম্ভাবনা দুই নেতার মধ্যে। তবে দু’পক্ষের আলোচনায় শিনফিংয়ের উপর পাকিস্তানের প্রভাব ফ্যাক্টর হবে কিনা, সেটাই ভাবাচ্ছে মোদী শিবিরকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি