৪ মে ২০২৬

আইসিসির নতুন র‌্যাঙ্কিং প্রকাশ

ভারত শীর্ষে, পাকিস্তান ষষ্ঠ আর বাংলাদেশ নবম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
ভারত শীর্ষে, পাকিস্তান ষষ্ঠ আর বাংলাদেশ নবম

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় শীর্ষে রয়েছে ভারত, আর বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নিচে অবস্থান ইতালির।

হালনাগাদ র্যাঙ্কিংয়ে ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ভারত। ২৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং ২৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (২৫১) ও দক্ষিণ আফ্রিকা (২৪১)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর এক ধাপ এগিয়েছে পাকিস্তান। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন ষষ্ঠ স্থানে। ফলে ২৩৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ২২৭।

বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে দলটি নবম স্থানেই রয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, যারা র্যাঙ্কিংয়ে আছে ১৪ নম্বরে। ২৭ নম্বরে থাকা ইতালিও প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা অন্য দলগুলো হলো আফগানিস্তান (১০ম), আয়ারল্যান্ড (১১তম) ও জিম্বাবুয়ে (১২তম)। এছাড়া নেদারল্যান্ডস, নামিবিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ওমানও বিশ্বকাপে অংশ নেবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি