৪ মে ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে বিশ্বজুড়ে দর্শকদের উচ্ছ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
ভারত-পাকিস্তান ম্যাচে বিশ্বজুড়ে দর্শকদের উচ্ছ্বাস

বাংলাপ্রেস ডেস্ক:  নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে খেলতে না যাওয়ার কারণে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। 

সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে নকআউট পর্বে প্রতিপক্ষ ভারত হল পাকিস্তান কী করবে?

এ বিষয়ে ‘মি. ক্রিকেট ইউএই’ পডকাস্টে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ব্রেট লি বলেছেন, ‘খেলার মাঠ থেকে রাজনীতি দূরে রাখা উচিত। আমি সত্যিই আশা করি ম্যাচটি হবে। ভারত ও পাকিস্তান খেললে পুরো বিশ্ব তা উপভোগ করে।’

বিশ্বকাপকে ঘিরে শুরু থেকেই ভূরাজনৈতিক উত্তেজনা প্রভাব ফেলছে। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

এ বিষয়ে আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে ভারতে ম্যাচ আয়োজন নিয়ে কোনো ঝুঁকি পাওয়া যায়নি। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থনে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করে আইসিসি, কারণ এত দেরিতে সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানানো হয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার বলেন, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই আমরা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটি ভেবেচিন্তে নেওয়া একটি অবস্থান।’

এদিকে, নকআউট পর্বে পাকিস্তান যদি ভারতের মুখোমুখি হয়, সে ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এ বিষয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি