৫ মে ২০২৬

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যস্থতাকারী হতে চান ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যস্থতাকারী হতে চান ট্রাম্প

বিদেশ ডেস্ক: ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা ‘কাশ্মীর সমস্যা’ মেটাতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

সোমবার ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর সঙ্গে সাক্ষাত কালে তিনি এ কথা ব্যক্ত করেন । তিনি বলেন, 'আমাকে দিয়ে যদি সত্যিই হয়, তা হলে আমি স্বচ্ছন্দে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারি।'

তিনি আরো বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ রকম কোন অনুরোধ নরেন্দ্র মোদি করেন নি। এতদিন কাশ্মীর সমস্যায় পাকিস্তান বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেয়েছে, তবে এতদিন যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল যে এই সমস্যা দু’দেশের সমস্যা ৷ তাই দ্বিপক্ষীয় ভাবেই তা মেটানো সম্ভব ৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি