৬ মে ২০২৬

ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সবার আগে কিনেছে: কবির রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সবার আগে কিনেছে: কবির রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সবার আগে কিনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীদের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে- সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে করা যায়; সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি- ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে।’ বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন, আমাদের সীমান্ত ৪ হাজারের ৬০০ কিলোমিটার। তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ থেকে ৮৫৭ কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম-বিধি-বিধান, দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ-আলোচনা হয়েছে সেটাও মানছে না। যে শূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। করতে গেলেও দুদেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে। সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লারমনিরহাটসহ বিভিন্ন জায়গায়। রিজভী বলেন, এর জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে- এ দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তার নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। তিনি বলেন, উনি নিজের দলের লোকদেরও বলেছেন- যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়… ভারত আপনাকে সবার আগে কিনেছে… কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোরিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকশা-ভ্যান-অটোরিকশার চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন রিজভী। আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ শ্রমিকরা বক্তব্য রাখেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি