[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি /এস পি
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘদিনের উত্তেজনার পর ভারত ও চীনের সম্পর্ক ‘ক্রমাগত উন্নতির দিকে’ থাকায় সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
গতকাল মঙ্গলবার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদি এমন আশা প্রকাশ করেছেন। ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বদলে যাওয়া বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে এশিয়ার এ দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক নতুন করে গুরুত্ব পাচ্ছে।
দিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন মোদি। সেখানে ভারত ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও সংবেদনশীল বিষয়ে সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করেন তিনি।