৫ মে ২০২৬

ভার্জিনিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রহৃত বাবু'র সাথে ফোবানার কোন সম্পর্ক নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভার্জিনিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রহৃত বাবু'র সাথে ফোবানার কোন সম্পর্ক নেই
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৫তম সম্মেলন নামের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রহৃত শরাফত হোসেন বাবু'র সাথে প্রকৃত ফোবানা কমিটির কোন সম্পর্ক নেই বলে গত মঙ্গলবার (সেপ্টেম্বর ৭) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ফোবানা নির্বাহী পরিষদের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও নির্বাহী সম্পাদক মাসুদ রব চৌধুরী। তারা উল্লেখ করেন গত লেবার ডে উইকেন্ডে বা ৩,৪ ও ৫ সেপ্টেম্বর ফোবানার নাম ব্যবহার করে ভার্জিনায়ার আর্লিংটনে (ওয়াশিংটন) অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মারামারির ঘটনার সাথে ফোবানার কোন সম্পৃক্ততা নেই। ২০১৯ সালে নিউ ইয়র্কের নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের পর সংগঠনবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে শরাফত হোসেন বাবু এবং তার সংগঠন স্বদেশকে ফোবানা থেকে বহিস্কার করা হয়। ফোবানা থেকে বহিস্কৃত হয়ে শরাফত হোসেন বাবু অবৈধ ভাবে গত লেবার ডে উইকেন্ডে ফোবানার নাম ব্যবহার করে একটি মেলার আয়োজন করে এবং সেই অবৈধ অনুষ্ঠানে সংঘটিত মারামারির ঘটনার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যার সাথে প্রকৃত ফোবানার কোন সম্পৃক্ততা নেই। ৩৫ তম ফোবানা সম্মলেন অনুষ্টিত হবে আগামী নভেম্বর মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখ যথাক্রমে শুক্র, শনি ও রোববার গেলর্ড কনভেনশন সেন্টার, মেরিল্যান্ডে এবং ২০২১ সালের সম্মেলনের আয়োজক হচ্ছে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভার্জিনায়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৫তম সম্মেলনে স্বাগতিক কমিটির সাথে নির্বাহী কমিটির সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের লেবার ডে'র সপ্তাহান্তে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) শুরু হয়। পরদিন শনিবার নির্বাহী কমিটির সদস্যরা স্বাগতিক কমিটির কাছ নানা অনিয়মের কথা তুলে ধরে আয়-ব্যয়ের হিসাব চান। এ সময় প্রথমে তাদের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি-ধাক্কাধাকির ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতরভাবে কেউ আহত হয়নি। তবে ক্যাফেটেরিয়ায় খাবার খেতে বসে দুই শিশু ও এক মহিলা ভীষনভাবে আতঙ্কিত হয়ে পড়েন। ভার্জিনায়া অঙ্গরাজ্যের আর্লিংটনের হিল্টন ক্রিস্টাল সিটি নামের হোটেলে ভ্যেনু তৈরি করা হলেও প্রায় এক বছর ধরে ফোবানা কনভেনশন ২০২১ ওয়াশিংটন ডিসি নামে প্রচারণা করা হয়। এক বছর আগে ওয়াশিংটনের স্বদেশ নামের একটি ভুঁইফোড় সংগঠন করার দায়িত্ব পান। দীর্ঘ একবছর ধরে ডোনেশনের নামে ব্যাপক চাঁদাবাজি চালিয়ে প্রচুর অর্থ কামায় ওই সংগঠন। প্রথম দিনে নির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানের মান ও ব্যাপক অনিয়ম দেখে নানা প্রশ্ন তোলেন। কিন্তু স্বাগতিক কমিটির আহবায়ক শরাফত হোসেন বাবু অর্থের হিসাব না দিয়ে ফোবানা কমিটির নির্বাহী সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজমকে অহেতুক গালাগালি শুরু করেন। একপর্যায়ে শরাফত হোসেন বাবু তাকে মারতে উদ্যত হন। বাবু প্রথমেই আজকে থাপ্পর মারেন পরে আজম পাল্টা জবাবে তাকে থাপ্পর মারেন। দু'জনের কিল ঘুষির মাঝে পাশে অবস্থানরত কমিটির নির্বাহী অপর সদস্য মাকসুদুল হক চৌধুরীর গায়েও আঘাত লাগে। তিনি দু'জনকে থামাতে গিয়ে বাবুকে জোরে ধাক্কা মারলে তিনি ঘরের মেঝতে পড়ে যান। নিজেকে সামলিয়ে উঠে তিনি আবারও মারতে যান আজমকে। পরে কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মারামারি শুরুর আগে থেকে ক্যাফেটেরিয়ায় বসে খেতে থাকা দুই শিশু ভীষনভাবে আতঙ্কিত হয়ে পড়লেও তাদেরকে শান্তনা দিতে অন্য কেউ এগিয়ে আসেনি। মারামারির এ ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্রই নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখুন সেই সংঘর্ষের দৃশ্য: [embed]http://youtu.be/pBK5RjEizDo[/embed] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি