ভার্জিনিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নারী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গাড়িতে ধাক্কায় তাহমিনা আকতার (৩৯) নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার বিকাল প্রায় পৌনে চারটার দিকে স্প্রিংফিল্ডের ৩৯ বছর বয়সী তাহমিনা আক্তার স্প্রিংফিল্ডের একটি সড়ক পারাপারের সময় ব্যাকলিক সড়কে একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। নিহত তাহমিনা ১৫ ও ৪ বছর বয়সের দু'কন্যা সন্তানের জননী।
২০১৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে যুক্তরাষ্ট্রে আসেন তাহমিনা। স্বামী-স্ত্রী মিলে কাজ শুরু করেন। যুক্তরাষ্ট্রে আসার পর একটি বাড়ির বেইজমেন্ট ভাড়া নেন তারা। জীবনযাত্রা ব্যয় বহুল হওয়া ম্যাকডোনাল্ডসে কাজ নেন তিনি। স্বামীকে সহায়তা দিতেই তার এ চ্যালেঞ্জ। একটু উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রের বুকে পাড়ি জমিয়ে না ফেরার দেশে চলে গেলেন তাহমিনা। এমন অনাকাঙ্খিত মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে প্রবাসে। অসহায় দুটি সন্তান নিয়ে এখন নির্বিকার তাহমিনার স্বামী।
চলতি বছর ফেয়ারফ্যাক্স কউন্টিতে সড়ক দুর্ঘটনা ৮জন পথচারির প্রাণহানি ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। যে কোন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে সেখানকার প্রশাসন। এমন দাবিও করেন সংশ্লিষ্টরা।
এদিকে, তাহমিনার স্বামী ও সন্তানদেও পাশে দাঁড়িয়েছেন একটি সামাজিক সংগঠন। তারা নিহত এ বাংলাদেশির লাশ দাফনসহ পরিবারের সহায়তা একটি ফান্ডরাইজিং পেইজ খুলেছেন। সাপোর্ট তাহমিনা বলে ১৫ হাজার ইউএস ডলার চাওয়া হয়েছে। মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৩ হাজার ডলার জমা পড়েছে। ভার্জিনিয়ার এক সমাজকর্মী বলেছেন, নিহত বাংলাদেশী তাহমিনাকে দাফন করা হয় আজ ৩ মার্চ মঙ্গলবার।
মরহুমার নামাযে জানাজা অনুষ্ঠিত হয় স্প্রিংফিল্ডের মদীনা ইসলামিক সেন্টারে। বাদ যোহর জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় ফেডিরিক্সবার্গেও ‘এমএএ-সিমেট্রি (কবরস্থানে)’।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি