৪ মে ২০২৬

ভালো সিনেমার অভাবে শাহিদ কাপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
ভালো সিনেমার অভাবে  শাহিদ কাপুর

শাহিদ কাপুর।

বাংলাপ্রেস ডেস্ক:   বলিউড অভিনেতা শাহিদ কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘ও রোমিও’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে অভিনেতা সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রখর গুপ্তের সঙ্গে এক পডকাস্টে বলিউডে ভালো ছবির অভাব এবং অতিরিক্ত পরিকল্পিত বিপণন কীভাবে সিনেমাকে ক্ষতিগ্রস্ত করছে—তা নিয়ে খোলামেলা কথা বলেন। 

আলোচনায় শাহিদ বলেন, একজন শিল্পী হিসেবে তিনি দর্শকদের কাছ থেকে নিখাদ ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া প্রত্যাশা করেন, যা কৃত্রিম বিপণনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি স্পষ্টভাবে জানান, তিনি কখনোই কৃত্রিম জনসংযোগ প্রক্রিয়ায় বিশ্বাসী নন। যদিও বিপণনকে প্রয়োজনীয় বলেই মনে করেন শাহিদ, তবে সেটি কোথায় সঠিক আর কোথায় ভুল—সে বিষয়ে সচেতন থাকার উপর জোর দেন এ অভিনেতা। 

শাহিদের ভাষায়, ‘মানুষ হয়তো বোঝে না, হলভর্তি লোক যখন হাততালি দেয়, শিস দেয় এবং আপনাকে স্বীকৃতি জানায়—এটি জীবনের জন্য অভূতপূর্ব একটি মুহূর্ত। এই কারণেই শিল্প বিশেষ কিছু। কিন্তু যখন সেই বিশুদ্ধতায় কৃত্রিমতা প্রবেশ করে, তখন আর আগের মতো অনুভূতি থাকে না।’ 

বড় পর্দায় দর্শকদের মনোযোগের সময়কাল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা। তিনি বলেন, দীর্ঘ ফরম্যাটের কনটেন্ট দেখার ক্ষেত্রে দর্শকদের ধৈর্য আগের তুলনায় কমে যাচ্ছে। একই সঙ্গে নির্মাতারাও দ্রুত উদ্দীপনা ও ডোপামিন-নির্ভর নির্মাণের দিকে ঝুঁকছেন, যা গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। 

শাহিদের মতে, ‘এমন নয় যে দর্শকরা সিনেমা দেখতে চান না; বরং আমরা যতটা ভালো ছবি তৈরি করা উচিত, ততটা করছি না। এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া।’ 

উল্লেখ্য, বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। অ্যাকশন থ্রিলার ছবিটি হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত। 

ছবিতে শাহিদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকর, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, দিশা পাটানি, ফরিদা জালাল এবং বিক্রান্ত ম্যাসি। ছবিটি আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি