৫ মে ২০২৬

ভালবাসা দিবসে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পোস্ট (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভালবাসা দিবসে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পোস্ট (ভিডিওসহ)

বাংলাপ্রেস ডেস্ক: ফুল ফুটুক না ফুটুক’, বাঙালির সবদিনই বসন্ত। ভালবাসি, কথাটি বলার একটি কারণ পেলেই হল। একে রবিবার ছুটির দিন, তায় আবার ‘ভ্যালেন্টাইনস ডে’ (Valentine’s Day)। আকাশে-বাতাসে শুধুই প্রেমের গন্ধ। এই সুবাসে মজেছেন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly)। ঘনিষ্ঠ মুহূর্তের বুমেরাং ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন শুভশ্রী। ভিডিওয় স্ত্রী’র বুকে মাথা রেখে নিশ্চিন্তে রয়েছেন রাজ। আর তাঁকে আদরে ভরিয়ে দিচ্ছেন শুভশ্রী। ক্যাপশনে লেখা, “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে রাজ চক্রবর্তী।”

শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ-শুভশ্রীর প্রেমের সূ্ত্রপাত হয়। ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন রাজ চক্রবর্তী। মে মাসে বাওয়ালি রাজবাড়িতে সাত পাকে ধরা দেন দুই তারকা। ১২ সেপ্টেম্বর ছেলে যুভানের জন্ম দেন শুভশ্রী। যুভানের সঙ্গেও ছবি শেয়ার করেছেন শুভশ্রী।

প্রেমের দিনে ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তীও। নিজের ‘ওয়ান অ্যান্ড ওনলি’র সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন টলিপাড়ার তারকা পরিচালক। সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন http://https://www.instagram.com/p/CLQ5JNIgmXM/?utm_source=ig_web_copy_link

‘ভ্যালেন্টাইনস ডে’তে মেতেছেন টলিউডের অন্যান্য তারকারাও। নিজেকে ভালবাসার বার্তা দিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ছবি পোস্ট করে একে অপরকে উইশ করেছেন সৌরভ দাস ও অনিন্দিতা বসু। অনুরাগীদের প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি