ভাইরাল হলো পরীমনির উন্মুক্ত বেবি বাম্পের ছবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ৮ মে বিশ্ব মা দিবস। বিশেষ দিনটিতে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সবাই। তবে একটু ব্যতিক্রমভাবে মা দিবস উদযাপন করেছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। রোববার (৮ মে) ফেসবুকে ছবিটি আপলোড করেন পরীমনি।
সেই ছবিতে যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিটির ক্যাপশনে পরীমণি জানান, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
সমুদ্রপাড়ে পরী-রাজের ছবিটি তুলেছেন আরিফ আহমেদ। এমন অসাধারণ ছবির জন্য এই চিত্রগ্রাহককেও ধন্যবাদ জানান পরী!
পরীমনি ও রাজের স্নিগ্ধ এই ছবি দেখে মুগ্ধ সবাই। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে। কেবল পরীমনির ফেসবুক পেজেই ছবিটিতে ১ লাখ ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও পেজে এটি প্রচুর শেয়ার হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পরীমণি জানান, তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে এ-ও জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।
এবারের ঈদ উপলক্ষে কক্সবাজারে গেছেন রাজ ও পরীমনি। ঈদটা সেখানেই উদযাপন করেছেন তারা। বিয়ের পর সেভাবে দূরে কোথাও ঘুরতে যাননি এ দম্পতি। তাই এই কক্সবাজার ভ্রমণই তাদের জন্য হানিমুন। সেখানে তাদের সঙ্গে রয়েছেন পরীমনির নানা শামসুল হক।
বিপি/কেজ
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি