৫ মে ২০২৬

উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের পয়েন্ট ভাগাভাগি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের পয়েন্ট ভাগাভাগি
বাংলাপ্রেস ডেস্ক: ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট পেতে ইংলিশদের দরকার ছিল একটা জয়। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। তবে ইংলিশদের চেয়ে র‍্যাংকিংয়ে ১১ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র রুখে দেয় থ্রি লায়ন্সদের। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। আর তাতে আগেভাগেই শেষ ষোল নিশ্চিত করা হল না হ্যারি কেন-মার্কাস র‍্যাশফোর্ডদের। শুক্রবার (২৫ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র। আগেভাগে নকআউট পর্ব নিশ্চিত করতে না পারলেও এই ড্রয়ে ক্ষতি নেই ইংলিশদের। বি গ্রুপের লড়াইয়ে এখনও সবার উপরেই থাকছে ইউরোর রানার আপরা। এক ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। দুই ম্যাচের দুটিতে ড্র করে যুক্তরাষ্ট্র তৃতীয় আর এক পয়েন্ট নিয়ে তলানিতে ওয়েলস। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি