৪ মে ২০২৬

উত্তেজনাপূর্ণ লড়াই, ভারতের সঙ্গে ম্যাচ ড্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৪৩ পিএম
উত্তেজনাপূর্ণ লড়াই, ভারতের সঙ্গে ম্যাচ ড্র

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ে ড্র করেছে বাংলাদেশ। শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে (১-১) ড্র করে বাংলাদেশ।

ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট সমান হলেও গ্রুপ পর্বের গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে পা রাখল ভারত।

অন্যদিকে, গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেল লাল-সবুজের দল। 

বাংলাদেশ রানারআপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

প্রথমার্ধের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে ১৭ মিনিটে প্রথম সাফল্য পায় ভারত। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা কর্নার থেকে হেডে বল জালে জড়ান আনমার্কড থাকা ফরোয়ার্ড বিশাল যাদব। এবারের টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচের ৩৯ মিনিটে বড় এক ধাক্কা খায় লাল-সবুজের প্রতিনিধিরা। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম ভরসা ডিফেন্ডার আশিকুর রহমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আব্দুল রিয়াদ ফাহিম।

ম্যাচে চরম নাটকীয়তা দেখা যায়প্রথমার্ধের যোগ করা সময়ে। টাচলাইনের কাছে ভারতের এক খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করায় দুই দলের ডাগআউটে তখন চরম উত্তেজনা। দুই দলের প্রধান কোচের মধ্যে হাতাহাতির উপক্রম পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড দেখান। এরপর বাংলাদেশের ইংলিশ হেড কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ডাগআউট থেকে কোচকে হারিয়েও খেই হারায়নি বাংলাদেশ। বরং যোগ করা সময়ের ১০ম মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। বাঁ প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের ক্রস বক্সের ভেতর খুঁজে নেয় বদলি নামা আব্দুল রিয়াদ ফাহিমকে। তার নেওয়া দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে বাংলাদেশ।

১-১ সমতায় থেকে বিরতির পর মাঠে নেমে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামেন সুমন। দুদলের উইং দিয়ে একের পর এক আক্রমণ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা মিলছিল না।

ম্যাচের ৬৪ মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মাহিন। ৬৮ মিনিটে ভারতের আব্দুল বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি