৪ মে ২০২৬

উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর `সাহো`র ট্রেলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর `সাহো`র ট্রেলার

বিনোদন ডেস্ক: অবশেষে প্রকাশ হলো প্রভাস-শ্রদ্ধা অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা 'সাহো'র ট্রেলার। সুপার হিরো' ফিল্মের মতো শট, অ্যাকশন সিকোয়েন্স, টান-টান উত্তেজনা, ভিএফএক্সের কারিকুরি সঙ্গে রোম্যান্টিক সিন কী নেই! তার উপর আছে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরের প্রাণবন্ত রোমান্স।

সবকিছু ছাপিয়ে সাহো'র ট্রেলারে বেশি নজর কাড়ছে অ্যাকশন সিকোয়েন্সগুলো। এ ছবিতে স্টান্ট কোরিওগ্রাফি করেছেন কেনি বেটস্, পেন ঝ্যাং, ধিলিপ সুব্বারায়ণ, স্টান্ট সিলভা, স্টিফান, বব ব্রাউন এবং রাম-লক্ষ্মণ-এর মতো নামকরা অ্যাকশন কোরিওগ্রাফাররা।

ট্রেলারেই স্পষ্ট, সিনেমাটিতে প্রভাস ও শ্রদ্ধাতে দুজনকেই হাই অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। তবে অনেকেই মনে করছেন 'সাহো'র টিজারে অ্যাকশন দৃশ্যগুলি বেশকিছু ক্ষেত্রে শাহরুখের 'ডন'-এর অ্যাকশন দৃশ্যকে মনে করাচ্ছে।

ট্রেলারে দেখা যায়, প্রভাস একটি বড় ডাকাত গ্যাঙের লিডার। আর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এসিপি-অমৃতা নাইয়ারের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরকে। আরও আছেন নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদী, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে ও অরুণ বিজয়, মহেশ মঞ্জরেকর। তবে সব থেকে বেশি নজর কাড়ছে প্রভাস-শ্রদ্ধার অ্যাকশন ও রোম্যান্টিক দৃশ্যগুলো।

১৫ অগস্ট হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম- আপাতত এই চার ভাষায় মুক্তি পাচ্ছে প্রভাস-শ্রদ্ধার সাহো। তবে ট্রেলার দেখে যা মনে হচ্ছে, তা হলো- 'বাহুবলী'র পর আরও একবার বক্স অফিস কাঁপাতে আসছেন সুপার হিরো প্রভাস। সূত্র- জিনিউজ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি