উরফি এবার শরীরে সৌরজগৎ জড়িয়ে হাজির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অদ্ভুত পোশাকের কারণে সবসময়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। নিত্যনতুন স্টাইলে খোলামেলা পোশাকে সবাইকে চমকে দিতে নানান কৌশল অবলম্বন করেন তিনি। তবে অদ্ভুত পোশাকের কারণে মাঝেমধ্যে ঝামেলায়ও পড়েন এই তারকা।
সমালোচনা হলেও সবসময়ই উরফির পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে উৎসাহ থাকে। কেননা, প্রতিবারই তিনি নতুন নতুন আইডিয়া নিয়ে সামনে আসেন। আর তাতেই চোখ আটকে যায় নেটাগরিকদের।
উরফিকে কখনও দেখা যায় এক টুকরা পিৎজাকে ড্রেস হিসেবে পরতে, কখনও গাম লাগিয়ে বাসা থেকে বের হন, আবার নিজেকে ঢাকেন সেফটি পিন দিয়ে বানানো পোশাকে।
কিন্তু এবার উরফি হাজির হয়েছেন শরীরের মধ্যে গোটা সৌরজগৎ জড়িয়ে। আর এতে ফের সমালোচনার মুখে পরেছেন তিনি।
খুব শিগগিরই ‘ফলো করলো ইয়ার’ সিরিজে দেখা যাবে উরফিকে। মূলত সেই সিরিজ মুক্তির আগেই আমাজনের লঞ্চ ইভেন্টে আউটফিটে সৌরজগৎকে সঙ্গে করে উপস্থিত হন উরফি। আর সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
'ফলো করলো ইয়ার' সিরিজটি মূলত উরফির জীবনের কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। উরফি কীভাবে বেড়ে উঠেছেন, কীভাবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেন, কীভাবে পারিবারিক প্রতিকূলতা পেরিয়ে আসা; একদিকে যশ-খ্যাতি সব নিয়েই গড়ে উঠেছে সিরিজটি।
এর আগে ভারতীয় গণমাধ্যমে উরফি জানিয়েছিলেন, নতুন কিছু করতে চলেছেন তিনি। যাতে নাটকীয়তার পাশাপাশি ভালোবাসাও আছে। একটি রিয়েলিটি শো আয়োজন করতে চলেছেন উরফি যেখানে সহিংসতাও থাকবে।
‘ফলো করলো ইয়ার’ সিরিজটি যৌথভাবে প্রযোজনা করেছে সোল প্রোডাকশন, ফাজিলা আলানা ও কামনা মেনেজেস প্রোডাকশন। সিরিজটি নির্মাণ করবেন পরিচালক সন্দীপ কুকরেজা, ক্রিয়েটিভ ডিরেক্টর মেঘনা বদোলা, ক্রিয়েটিভ কনসালট্যান্ট নাওমি দত্ত, স্টোরি সুপারভাইজর অনীশা রাইসুরানা প্রমুখ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি