৬ মে ২০২৬

উপনির্বাচন : আওয়ামী লীগ থেকে মনোনয়ন চায় হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
উপনির্বাচন : আওয়ামী লীগ থেকে মনোনয়ন চায় হিরো আলম
বাংলাপ্রেস ডেস্ক: বেশ অনেকদিন হলো নিজেদের সব সংসদীয় আসন থেকে পদত্যাগ করেছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। খালি আসনে এরই মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বগুড়া-৪ আসন থেকে এর আগে সংসদ সদস্য ছিলেন বিএনপির আলহাজ মোশাররফ হোসেন। এবার এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান আলোচিত মুখ হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশরাফুল আলম (হিরো আলম) বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই। তিনি আরও লেখেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যারা ভালো কাজ করছেন তাদের সঙ্গী হিসেবে নিচ্ছেন। তাই আমিও এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো। ‘যদি আমাকে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে নির্বাচন করব। যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।’ এদিকে, আশরাফুল আলম ওরফে হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাওয়া হলে হিরো আলমকে ফিরিয়ে দেন তারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি