উপজেলা পরিষদ নির্বাচন : ধুনটে বিএনপি নেতাসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সাচ্চু মল্লিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষিকা রোমানা আফরোজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের নিকট প্রার্থীরা সমর্থক ও নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তফসীল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। উপজেলা পরিষদ নির্বাচনে ধুনটে রোববার পর্যন্ত চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
কেউ অভিযোগ করতে পারেনি মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি