৫ মে ২০২৬

উন্নত প্রযুক্তির নয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উন্নত প্রযুক্তির নয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করল ইরান

বিদেশ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান গতকাল রোববার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে 'খোরদাদ ফিফটিন'। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একই সময়ে ছয়টি লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এছাড়া রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ জঙ্গিবিমান ও ড্রোনকে ৮৫ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারবে এবং ৪৫ কিলোমিটার দূর থেকে সেটাকে ধ্বংস করতে পারবে।

তিনি বলেন, ইরান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কারো অনুমতি নেয় না। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিজাতীয় শক্তির অনেক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির হুমকি মোকাবেলায় অত্যাধুনিক এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরি ভূমিকা রাখবে বলে তিনি জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি